সিইডি এর মতো মৌলিক প্রযুক্তির গবেষণা ক্ষেত্রে কানসাই পেইন্টস কোং. জাপান পথিকৃতের ভূমিকা পালন করেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এই প্রযুক্তিটি মূল্য, মান ও আন্তর্জাতিক পরিবেশ সংক্রান্ত নিয়মকে মাথায় রেখে ক্রমশ পরিবর্তিত ও উন্নত হয়ে উঠেছে।
কানসাই এর সাম্প্রতিকতম পণ্যটির বর্তমানের নিরিখে উপযুক্ত, যদিও ভবিষ্যতে আরও উন্নততর প্রযুক্তি নির্মানের জন্য গবেষণার কাজ চালু আছে।
এই পণ্যটি দেয় একটি দুর্দান্ত ও মসৃণ ফিল্মের উপস্থিতি এবং এটি ৩ ওয়েট কোটিং সিস্টেমের জন্য বিশেষভাবে নির্মিত। এটি প্রস্তুত করা হয়েছে অতি উন্নত থ্রোইং ক্ষমতা যুক্ত অভিন্ন ডিএফটি বণ্টনের উদ্দেশ্যে, যা প্রতি ইউনিটের মূল্য হ্রাস করার পাশাপাশি দেয় দুর্দান্ত কর্মক্ষমতা।
এই পন্যটিকে ব্যবহার করা যায় অত্যন্ত কম অবক্ষেপণ সময়ে (১২০” যেখানে সাধারণ ১৮০”) এবং ক্ষুদ্রতর বেকিং-এ (১৬০°C x ১০’ যেখানে সাধারণ ১৭৫°C x ১৫’) যা শক্তি সঞ্চয় করে এবং উৎপাদনক্ষমতা বাড়ায়।
ই-কোটের ক্ষেত্রে, ধাতব স্তরটি একটি জলীয় দ্রবণে ডোবানো থাকে এবং একটি বৈদ্যুতিক ক্ষেত্রের আওতায় চার্জযুক্ত জৈব প্রাইমারের কোটিং করা থাকে।
ই-কোটের বিশিষ্ট সুবিধাগুলি হল: ফুটোফাটামুক্ত অভিন্ন কভারেজ, অথবা অন্যান্য ত্রুটি বিহীন, যার ফলে পেইন্ট ব্যয়ের পরিমাণ কমে; আরও ভালো কিনারার সুরক্ষা যার ফল ক্ষয় প্রতিরোধ; খাঁজকাটা অংশে কোটিং/প্রবেশ যেমন বাক্সের মতো অংশ ইত্যাদি। এটি একক কোট পরিবেশ বান্ধব জল-নির্ভর কোটিং পদ্ধতি। ই-কোট পদ্ধতিটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, যাতে লোকবলের প্রয়োজন হয় কম এবং এটি সাশ্রয়কারীও। এই পেইন্ট পুনরুদ্ধার অনুপাতও বেশি (৯৯.৫% পর্যন্ত আল্ট্রা ফিল্ট্রেট ও রিভার্স অসমোসিস পদ্ধতি যুক্ত)।
পণ্য সম্ভার
সিএডি এর ক্ষেত্রে, আমাদের পণ্য সম্ভারে রয়েছে
- সীসা-মুক্ত পলিবিউটাডাইন-নির্ভর অ্যানোডিক ইলেক্ট্রো-ডিপোজিশন প্রাইমার (এইডি)
- ইপক্সি রজন-নির্ভর ক্যাথোডিক ইলেক্ট্রো-ডিপোজিশন প্রাইমার (সিএডি)
- অ্যাক্রিলিক রজন-নির্ভর ক্যাথডিক ইলেক্ট্রো-ডিপোজিশন প্রাইমার (এসিইডি)
এসিইডি পণ্যটি মোটরসাইকেল ফ্রেমে প্রযুক্ত কোটিং সিস্টেমের ক্ষেত্রে পৃথিবীর প্রথম সিঙ্গেল-কোট প্রয়োগ পদ্ধতির জন্য একটি উদ্ভাবনী পুরষ্কার পেয়েছে।
আমাদের সিইডি ভারি ধাতু মুক্ত এবং গাড়ি শিল্পের কঠোর পরিবেশ সংক্রান্ত নিয়ম অনুসারণ করে চলে।